ইলন মাস্কের নতুন কৌতুক

১৭ আগষ্ট, ২০২২ ১০:০৩  
সাম্প্রতিক সফয়ে ফরমের বাইরে থাকা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন শতকোটিপতি ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটবার্তায় ইলন মাস্ক নিজেই জানিয়েছেন এ খবর। তবে বাংলাদেশ সময় বুধবার ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।’ এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি ইলন মাস্ক। এমনকি সংবাদমাধ্যমের প্রশ্নেরও আর কোনো উত্তর দেননি তিনি। https://twitter.com/elonmusk/status/1559691922725281800?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1559691922725281800%7Ctwgr%5E814038d27c7d7dee3e3106a991e673c3453c70f6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fsports%2Ffootball%2F786573 অবশ্য টুইট করেছেন দেখে যে সত্যিই ম্যানচেস্টার ইউনাইটেডকে কেনে নেবেন ইলন মাস্ক- এটি জোর দিয়ে বলার সুযোগ নেই। কেননা প্রায়ই নানান বিষয়ে টুইটারে এক-দুই বাক্যের বার্তা দিয়ে থাকেন ইলন মাস্ক। যা পরে মজা করার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। তাই আনুষ্ঠানিক বিবৃতির আগপর্যন্ত কিছুই জোর দিয়ে বলার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার কাছাকাছি গিয়ে আরেক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘এটি দীর্ঘদিন ধরে চলা কৌতুকের অংশ। আমি কোনো দল কিনছি না।’ https://twitter.com/teslaownersSV/status/1559692101880664064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1559760618537848832%7Ctwgr%5E814038d27c7d7dee3e3106a991e673c3453c70f6%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fsports%2Ffootball%2F786573 প্রসঙ্গত, বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। গতবছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। ইলন মাস্কের টুইটের পর গ্লেজার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। বর্তমানে প্রায় ২৬৯ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক। তাই তার পক্ষে ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউনাইটেড কিনে নেওয়া অসম্ভব কোনো বিষয় নয়। তবে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার ব্যাপারে আইনি লড়াই লড়ছেন ইলন মাস্ক। টুইটার কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু টুইটারে ফেক তথা ভুয়া প্রোফাইলের সংখ্যা বেশি অভিযোগ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছেন মাস্ক। যা নিয়ে মামলা চলমান।   https://twitter.com/teslaownersSV/status/1559692101880664064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1559760618537848832%7Ctwgr%5E814038d27c7d7dee3e3106a991e673c3453c70f6%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fsports%2Ffootball%2F786573